|
Written by RONY
|
|
Web Development বা PHP তে কাজ করার ক্ষেত্রে প্রায় সময়ই mail() ফাংশন ব্যবহার করতে হয়। মেইল ফাংশন ব্যবহার করা খুব সহজ হলেও এই মেইল ফাংশন সঠিক ভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করাটা একটু ঝামেলার। মেইল ফাংশন কাজ করে কিনা এটা দেখার জন্য পিএইচপিতে তৈরি করা Script টি যেকোনো Real বা Free Web Hosting Server এ আপ করে টেস্ট করতে হয়। যেসব ওয়েব ডেভেলোপারের Internet সংযোগ নেই বা কোনো কারনে ইন্টারনেটে সংযুক্ত হতে সমস্যা হয় তখন ঐ সময় মেইল ফাংশনটি পরীক্ষা করা সম্ভব হয় না। বর্তমানে অনেক প্রোগ্রামার ছোট খাটো সব ধরনের ওয়েবসাইট তৈরিতে মেইল ফাংশন ব্যবহার করে থাকেন।
মেইল ফাংশন বিভিন্ন জায়গায় ব্যবহ্রত হতে পারে, যেমনঃ User Registration/Signup Form, Article Submission and Reply, Contact Form, Feedback Form সহ আরো নানা জায়গায় PHP MAIL() ফাংশন ব্যবহ্রত হয়ে থাকে।
আপনি ইচ্ছে করলে আপনার কমপিউটারকে মেইল সার্ভার বানিয়েও কাজটি করতে পারেন। অর্থাৎ আপনি আপনার Computer এ মেইল ফাংশনটি রান করিয়ে পরীক্ষা করে দেখতে পারবেন যে মেইল ফাংশনটি কাজ করছে কিনা। Cnews এর December 2010 সংখ্যায় লোকাল কমপিউটারে Xampp টুলের সাহায্যে মেইল ফাংশন কিভাবে চালিয়ে পরীক্ষা করা যায় তার উপর বিস্তারিত আলোচনা করা হয়েছিল। পাঠক ও ভিজিটরের সুবিধার্থে এখানে ধাপে ধাপে কাজটি বর্ণনা করা হয়েছে।
Requirement:
১) Xampp Package Tool, যা Web Developer এর জন্য একটি ইমেইল সার্ভার হিসেবেও কাজ করবে। সাধারণত পিএইচপিতে কাজ করার ক্ষেত্রে xampp_control.exe চালু করে আমরা Apache এবং MySQL Service দুটি চালু করে থাকি। এই দুটি সার্ভিসের নিচের দিকে তাকালে Mercury নামে আরেকটি Service দেখতে পাবেন। এই সার্ভিসটি এনাবল করে কনফিগার করে নিতে হবে।
২) পিএইচপিতে মেইল ফাংশন তৈরি করার পর তা চেক করার জন্য আপনার একটি Email Client Tool এর প্রয়োজন হবে। এখানে Thunderbird নামক Email Client Tool দিয়ে Mail Check এর কাজটি করা হয়েছে। পরের টিউটোরিয়ালে Mail Server তৈরি ও Mail Account Create করা দেখানো হবে।
|